শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে? ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার ভিজিএফের তালিকায় অনিয়মের অভিযোগ, কুড়িগ্রামে চেয়ারম্যানকে মারধর বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে: ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের সামনে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। বেলা সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্ট ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করার চেষ্টা করছেন, এমন অভিযোগে কয়েকশ ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

তাদের অভিযোগ, ২০১৩ সালে মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেন। ১১ বছর ধরে মামলাটি বিচারাধীন। এরপরও আইনি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছেন।

এই রিটের ব্যাপারে মঙ্গলবার হাইকোর্ট আদেশ দেবেন বলে জানা গেছে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘ডাক্তার’ পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page