মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক , শ্রীপুরে জমি দখল ও ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে ভাড়া আদায়ের অভিযোগ শ্রীপুরের বরমী কাশিজুলী এলাকায় ধর্ষণের মিথ্যা অভিযোগ সাজিয়ে টাকা আদায়ের অভিযোগ। গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত, আহত ১ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে চড় থাপ্পড় মারা সেই মহিলা আসলে শিক্ষিকা নয়! চট্টগ্রামের সর্বোত্র ভুয়া সাংবাদিকদের অবাধ বিচরণ: টাকা দিয়ে আইডি কার্ড নিয়ে সাংবাদিক সেজে অপ সাংবাদিকতা কারীদের প্রতিহত করতে হবে আসল সাংবাদিকরা কাশিমপুরে কশাই রাজ্জাকের ছুরিকাঘাতে ডাক্তার গুরুতর জখম। হাসপাতালে ভর্তি। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক এক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উর্ত্তেযক সিরাপসহ ১ জন আসামিকে গ্রেফতার করেছেন।।

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতর আদায়ের উত্তম সময় হলো ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। ঈদের চাঁদ দেখার আগেও ফিতরা আদায় করা যাবে। গরিবের সুবিধার জন্য এটিই উত্তম।
হাদিস শরিফে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসুল (সা.) সদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন, রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সুতরাং যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তা আদায় করবে তার জন্য তা মাকবুল সদকা হবে। আর নামাজের পর আদায় করলে তা অন্যান্য সদকার মতো হবে। (সুনানে আবু দাউদ, হাদিস : ১৬০৯)

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

যদি কোনো ব্যক্তির ভাই-বোন এবং অন্যান্য নিকটাত্মীয়রা (পিতামাতা-দাদা-দাদি এবং সন্তান-নাতিপুতি ছাড়া এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের বাইরে) যাকাত গ্রহণের যোগ্য হন, তবে তাদের সদকাতুল ফিতর দেওয়া যাবে।
যাকাত বা সদকা গ্রহণের যোগ্য হওয়ার অর্থ হলো, তাদের কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা প্রয়োজন ও ব্যবহারের অতিরিক্ত এই সমপরিমাণ মূল্যের অন্য কোনো সম্পদ বা আসবাবপত্র নেই।

তবে ভাই-বোনকে যাকাত বা সদকাতুল ফিতর দেওয়ার সময় একটি বিষয়টি খেয়াল রাখতে হবে যে— যদি ভাই-বোন সবার খাওয়া-দাওয়া এবং সংসারের খরচ একসাথে হয় এবং সেই ভাই বা বোন ফিতরার টাকা যৌথভাবে খরচ করেন এবং এতে করে ফিতরা বা যাকাতদাতার নিজেরও উপকার হয়, তবে এটা মাকরুহ হবে। তাই যেই পরিবারের সবাই একসঙ্গে খাবার-দাবার খান এবং সংসারের খরচ করেন, তাদের কাউকে ফিতরা দেওয়ার ক্ষেত্রে ফিতরা গ্রহণকারীকে বলে দিতে হবে যেন সে ফিতরার টাকা নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে, যৌথ খরচে ব্যবহার না করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page