বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মো : জাকির হোসেন, (গাজীপুর জেলা প্রতিনিধি, জিবিসি টেলিভিশন) :

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ৪ জুলাই শুক্রবার এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়। বিভিন্ন বয়সী রোগীরা লাইন ধরে চিকিৎসা গ্রহণ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ :

এই আয়োজনে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সভাপতি এম. কাজল খান, সাধারণ সম্পাদক মাসুম রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ তাইজুল ও সুজন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক – মো: জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক জাকারিয়া শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা সরকার এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নী।

সহযোগিতায় যারা ছিলেন :

এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছে—সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার ডিজাইন ট্রেক্সটাইল লিমিটেড, মর্ডান ফার্মেসী, জিবিসি টেলিভিশন, দৈনিক আজকের আলোকিত সকাল, সাপ্তাহিক এশিয়া বার্তা, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, মেসার্স বাচ্চু সরকার রাইস এজেন্সি এবং ওয়ার্ড বাংলা টিভি ডট কম।

নেতৃবৃন্দের বক্তব্য :

প্রতিষ্ঠাতা সভাপতি এম. কাজল খান বলেন—

“আমরা সাংবাদিকরা দেশের জন্য কাজ করি। পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্যও কিছু করতে চাই। এ ধরনের সেবামূলক আয়োজন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনগুলো যদি এমন উদ্যোগ নেয়, তাহলে সমাজের অনেক মানুষ উপকৃত হবে।”

 

সাধারণ সম্পাদক মাসুম রানা বলেন—

“আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। ইতিমধ্যে আমরা ঈদের সময় সেমাই, চিনি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি, ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছি, ফল উৎসবের আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে।”

 

সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ বলেন—

“গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় পাশে আছে এবং থাকবে।”

 

উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাচ্চু সরকার বলেন—

“এই সংগঠনের কার্যক্রম দেখলেই বোঝা যায়, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন—তারা সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আমি সবসময় এই ইউনিটির পাশে ছিলাম, আছি, এবং ভবিষ্যতেও থাকবো।”

 

সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান বলেন—

“গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটিকে আমরা শুধু একটি সাংবাদিক সংগঠন হিসেবে দেখি না, এটি আমাদের দায়িত্ববোধের জায়গা, একটি মানবিক প্ল্যাটফর্ম। আমরা শুধু কলম হাতে তুলে নিইনি, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েছি।

এই মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি তারই একটি বাস্তব উদাহরণ। একজন সংগঠক হিসেবে আমি বিশ্বাস করি, সাংবাদিকদের মূল দায়িত্ব শুধু সংবাদ সংগ্রহ নয়—সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও আমাদের কাজ করা উচিত। আমরা চাই, এ রকম সেবামূলক কাজ নিয়মিত হোক এবং দেশের প্রতিটি জেলায় এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটিকে আমরা একদিন দেশের সাংবাদিক সমাজের জন্য একটি আদর্শ মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ তাইজুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটিকে সমাজের কল্যাণে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page