শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে: ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসাইন মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

তুরস্কে ৬০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

তুরস্কের নেভশেহির প্রদেশে আনাতোলিয়ান বেইলিক যুগের শেষের দিকের ৬০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। ৫ আগস্ট নেভশেহির প্রদেশের উর্গুপ জেলার তাশকিনপাশা গ্রামে একটি পাথরে খোদাই ও গুদামঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় মসজিদটির সন্ধান পাওয়া গেছে।

নেভশেহির হাজি বেকতাশ ভেলি বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের শিল্প ইতিহাস বিশেষজ্ঞরা ওই স্থাপনা খুঁজে পান। তাশকিন পাশা গ্রামে একটি পৃষ্ঠতল জরিপ চালানোর সময় মসজিদটি খুঁজে পান তারা। একটি পাথরের তৈরি মিহরাব রয়েছে মসজিদে। এই গ্রামেই রয়েছে ১৬শ শতকের তাশকিনপাশা মাদরাসা ও মসজিদ।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাভাশ মারাশলি জানান, ঐতিহাসিক কোনো নথিতে এই স্থানের কথা উল্লেখ নেই। এটি এরেতন বেইলিক আমলের চিহ্ন বহন করছে।
তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা এই স্থানটি অত্যন্ত ভালো অবস্থায় টিকে আছে। এর অলংকরণ, নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সেলজুক আমলের পরিচিত রীতি বহন করে, যা পরবর্তী বেইলিক যুগেও অব্যাহত ছিল।
এই আবিষ্কারকে রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন সহযোগী অধ্যাপক আলপার আলতিন। তিনি জানান, মিহরাবের উপস্থিতি প্রমাণ করে এটি নামাজের জন্য ব্যবহৃত হতো। এটি আরও গবেষণা চলবে।

স্থানীয় বাসিন্দা মেহমেত এরসেন (৬৩) বলেন, দশক খানেক আগে এখানে ঘুরতে আসা কিছু পর্যটক মসজিদের কথা বলেছিলেন, তবে এ পর্যন্ত কোনো কাজ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page