রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি: কার্যক্রমে অচলাবস্থা চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন: আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য মাঠে সুন্দরগঞ্জে ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: চিত্রনায়িকা বুবলী কারাদণ্ডের বদলে জরিমানার বিধান : ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি জরুরি সভায় যোগ দিতে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে সব ধরনের আইনি ব্যবস্থা নিয়ে প্রস্তুত 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন,‘সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে সব ধরনের আইনি ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ন নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।’
জেলা প্রশাসক বলেন, ‘সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমাদের সততার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে। ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সুষ্ঠু ও নির্বাচন আয়োজনে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।’
৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ‘নির্বাচনকালে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।
তবে, ভোটের দিন কোনো অভিযোগ শুনতে চাই না বলে নির্বাচনে দায়িত্ব রত: সকলের প্রতি কড়া নির্দেশ দেন তিনি। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আপনার/ আপনাদের দায়িত্ব আপনাকে/আপনাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।’
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘আমরা কোনো ব্যক্তির দাসত্ব করবো না, রাষ্ট্রের দাসত্ব করবো। যে তরুণ রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে, তার কথা মনে রেখে দায়িত্ব পালন করবেন সবাই। কেন্দ্রে কোনো সমস্যা হলে পাঁচ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে। এখন ভয় নয়, ত্যাগের সময়। ১২ তারিখ ভোট শেষ করে মানুষের প্রত্যাশা পূরণ করে ঘরে ফিরতে হবে দায়িত্ব রত: সবাইকে। অপরাধীদের আর সতর্ক করা হবে না, এবার সরাসরি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এবং চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page