শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত ।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে।

রবিবার  প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। ২৮৭ পৃষ্ঠার এ বইয়ে গত ১৮ মাসে সরকার গৃহীত প্রধান প্রধান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বইটিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে এবং দেশ গভীর অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক সংকট নিয়ে নতুন যাত্রা শুরু করে। ওই প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে।’

আইন বিষয়ক সংস্কার প্রসঙ্গে বইটিতে বলা হয়েছে, ‘গত ১৮ মাসে সরকার প্রায় ১৩০টি আইন প্রণয়ন করেছে এবং ৬০০টির বেশি নির্বাহী সিদ্ধান্ত নিয়েছে, যা প্রাতিষ্ঠানিক সংস্কার ও পুনর্গঠনের তাগিদকে প্রতিফলিত করে। এসব পদক্ষেপের প্রায় ৮৪ শতাংশ এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে, যা কেবল বক্তব্যনির্ভর বা বাহ্যিক পরিবর্তন নয়, বরং বাস্তব ও দৃশ্যমান সংস্কারের প্রমাণ।
বইটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সস্কার বিষয়ে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের অংশ হিসেবে ১ হাজার ২০০-এর বেশি কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন এবং মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ চালু হয়। র‍্যাব পুনর্গঠন করে এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page