সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র গাইবান্ধায় নির্বাচনি অফিসের সামনে মিলল ককটেল সদৃশ বস্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের ৩ শর্ত রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ ,ডিএমপি কমিশনার সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

ইসলামের নামে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজ উল্যাহ ভোটারদের উদ্দেশে বলেন, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, আর কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহ হবে।

ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের। রবিবার (৮ ফেব্রুয়ারি) সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কমলনগর উপজেলার একটি ব্লকে চার থেকে পাঁচ দিন আগে গণসংযোগের সময় এই বক্তব্য দেন হাফিজ উল্যাহ।

ভিডিওতে মাইক হাতে প্রার্থীকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লায় ভোট দিলে সওয়াব হবে, জান্নাত অবধারিত, আর কোরআনের বিরুদ্ধে গেলে গুনাহগার হতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অন্যরা নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে, রাস্তা ও প্রকল্পের টাকা মেরে খাবে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ বলেন, এটি তাদের ইন্টার্নাল একটি প্রোগ্রামের বক্তব্য। অনেক কথা বলা হয়েছিল, সেখান থেকে কাটছাঁট করে মিলিয়ে ভিডিও বানানো হয়েছে দাবি করে তিনি জানান, তিনি এমন বক্তব্য দেননি এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হবে।

উল্লেখ্য, এ আর হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page