বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়, বিএমএসএফ

মো: জাকির হোসেন,দপ্তর সম্পাদক ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি :

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

আজ সোমবার ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ, তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানোসহ নানাবিধ কাজ করেন। এ ক্ষেত্রে মোবাইল ফোন সাংবাদিকদের জন্য একটি অপরিহার্য কর্ম-উপকরণ।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনায় ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার কথা বলা হলেও, সাংবাদিকদের বিষয়ে আলাদা করে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বিএমএসএফ মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশন ব্যাহত হবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়।

বিবৃতিতে আহমেদ আবু জাফর আরও বলেন, সাংবাদিকদের ভোটাধিকার ও পেশাগত স্বাধীনতা রক্ষায় নির্বাচন কমিশনের সুস্পষ্ট, লিখিত ও বাস্তবসম্মত নির্দেশনা জরুরি। নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হয়, তবে দায়িত্বশীল সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় ব্যতিক্রম ও সুযোগ রাখা উচিত।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নির্বাচন কমিশনের কাছে দ্রুত এ বিষয়ে ব্যাখ্যা প্রদান এবং সাংবাদিকদের জন্য স্পষ্ট নির্দেশনা জারির আহ্বান জানাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page