বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু

রাতের আকাশে তাকালে অনেক সময় তারা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কিন্তু কিছু সময় আসে, যখন আকাশে দেখা দেয় এক বিশেষ অতিথি। এমনই এক অতিথি হলো নতুন ধূমকেতু সি । এটি এখন ধীরে ধীরে পৃথিবীর আকাশের দিকে এগিয়ে আসছে।

এই ধূমকেতুটি প্রথম ধরা পড়ে ২০২৪ সালের মার্চ মাসে। বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণের সময় এটি খুঁজে পান। ধূমকেতুটি এসেছে সৌরজগতের একেবারে দূরের অংশ থেকে, যাকে বলা হয় ওর্ট । সূর্যের দিকে আসতে আসতে এটি এখন পৃথিবীর কাছাকাছি পৌঁছাচ্ছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ধূমকেতুটি যখন সূর্যের দিকে এগিয়ে আসে, তখন এর বরফ গলতে শুরু করে। এতে তৈরি হয় লম্বা উজ্জ্বল লেজ। এই লেজই ধূমকেতুকে আলাদা করে চিনিয়ে দেয়। শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে ধূমকেতুটি পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, এর আলোতে কার্বন মনোক্সাইড গ্যাস তুলনামূলক কম। এর মানে, ধূমকেতুটি তৈরি হওয়ার সময় এই উপাদান কম ছিল, অথবা আগেই হারিয়ে গেছে।

দক্ষিণ গোলার্ধে বসবাসকারীরা ইতোমধ্যে ধূমকেতুটির ছবি তুলেছেন। খোলা আকাশ আর পরিষ্কার রাতে এটি দেখা গেছে। উত্তর গোলার্ধের দেশগুলোতেও ধীরে ধীরে দেখার সুযোগ আসছে। বিশেষ করে ১৭ ফেব্রুয়ারির পর, যখন ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে যাবে।

বাংলাদেশের আকাশ থেকে এটি দেখা যাবে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত খবর নেই। তবে আকাশ পরিষ্কার থাকলে এবং আলো কম থাকলে খুব ভোর রাতে বা গভীর রাতে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করা যেতে পারে। কিছু জায়গায় খালি চোখেও হালকা আলো দেখা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page