বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন,ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতা

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ।
তিনি বলেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এই হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি কলঙ্কজনক দৃষ্টান্ত তৈরি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানাই।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের সব শান্তিপ্রিয় দেশ ও জাতির প্রতি এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জাতিসংঘকে অবিলম্বে যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। ইরানের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হওয়ায় মার্কিন-ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার জন্যও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ ইউনুস আহমাদ বাংলাদেশ সরকারের প্রতি এই অযৌক্তিক হামলার নিন্দা জানানো এবং যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page