মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

১৪ মার্চের ট্রেনের টিকিট : পশ্চিমাঞ্চলে ৩০ মিনিটে ২০ লাখ হিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ১৪ মার্চের (শনিবার) ট্রেনের টিকিট।
কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পেতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইট ও অ্যাপে মোট ২০ লাখ বার হিট করেছেন। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ট্রেনের মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন রয়েছে। সারাদেশে সব মিলিয়ে ওই দিনের মোট আসনসংখ্যা এক লাখ ৫৮ হাজার ১০০টি।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে সারাদেশে বিক্রি হয়েছে ১৪ হাজার ৬২টি আসন।

সকাল সাড়ে ১০টায় ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ১৪ মার্চের ঢাকা–রাজশাহী রুটের ৪টি, ঢাকা–পঞ্চগড় রুটের ৩টি, ঢাকা–চিলাহাটি রুটের ১টি, ঢাকা–বেনাপোল রুটের ২টি, ঢাকা–দিনাজপুর রুটের ৩টি, ঢাকা–রংপুর রুটের ২টি এবং ঢাকা–কুড়িগ্রাম রুটের ২টি ট্রেনের একটি আসনও অবশিষ্ট নেই। তবে ঢাকা–খুলনা রুটের ৩টি ট্রেনে কিছু আসন খালি রয়েছে।
এদিকে পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page