বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ,ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স আবহাওয়া নিয়ে সুখবরের মাঝে বৃষ্টির আভাস সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ধূমপানের প্রবণতা কমেছে গণপরিবহনে, অসন্তোষ টার্মিনালে ১৪ মার্চের ট্রেনের টিকিট : পশ্চিমাঞ্চলে ৩০ মিনিটে ২০ লাখ হিট দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান আয়াতুল্লাহ আলী খামেনিকে কোথায় সমাহিত করা হবে অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি।

মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে।

রেজা তালাই–নিক আরও বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।

এদিকে, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল কুপার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page