শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার লিখিত অভিযোগ দেন।

এর আগে, রোববার রাত ৯টার দিকে রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। ধর্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষণে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকি দেন তারা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের জননী। রোববার তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন। রাকিব ও তার সহযোগীরা গৃহবধূর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন। সেইসঙ্গে চলে যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেন।

পুলিশ বলছে, অভিযুক্ত রাকিব একজন মাদক কারবারি ও সেবনকারী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমার ঘোষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page