মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন হয়েছে,
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি,

প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ, যা টিকাদানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই সকল অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত বয়সের শিশুদের টিকা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার নির্ধারিত বয়সের শিশুদের হাম-রুবেলা থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page