শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন সোনাতলা গ্রামে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বনরক্ষীরা সেটিকে উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করেন।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অজগরটি ওজনে প্রায় ৫৫ কেজি। হঠাৎ এ ধরনের বড় সাপ লোকালয়ে দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও গবাদি পশুর নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সিপিজি লিডার মো. খলিলুর রহমান বলেন, গ্রামের মরিয়ম বেগম নামে এক নারী দুপুরে তার একটি ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালেকের বাড়ির বাগানে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পাশের ঝোপে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি, বন-সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page