শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ঈদের আগেই ‘সিকান্দার’ দাপট দেখছে বলিউড

আসছে ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। আগামী ৩০ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে আসছে। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিল সালমান! ইতোমধ্যে ছবিটির বড় সংখ্যক অগ্রিম বুকিং সেরে ফেলেছে দর্শকেরা।
ভারতীয় গণমাধ্যমের খবর, ইতোমধ্যেই ৯.৩০ কোটি রুপির অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ‘সিকান্দার’-এর। খুব তাড়াতাড়ি যে তা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
গত বুধবার থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের চোখও বক্স অফিসের দিকে। হিসাব বলছে, টু-ডি শো-এর বিক্রি এখন ছুঁয়েছে ৩.৯৫ কোটি। আইম্যাক্স স্ক্রিনিংয়ের সংখ্যা করলে সেটাও প্রায় ৩.৯৮ কোটি। তবে মহারাষ্ট্র, দিল্লিতে বেশি ব্যবসা করতে চলেছে ‘সিকান্দার’।

উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করে টিকিটের দামের ওপর। বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। টিকিটের চাহিদায় দাম কোথাও ২ হাজার ছুঁয়েছে, কোথাও তা ১৯০০। সিংগেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০-এর ঘরে। তা সত্ত্বেও ভাইজানের প্রতি ভালবাসা একটুও কমেনি ভক্তদের। ঈদের আবহে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উৎসাহী অনুরাগীরা- তা বলার বাকি রাখে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page