শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

প্রেম, বিয়ে থেকে মন উঠে গেছে : অহনা রহমান

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানকে নিয়ে আলোচনা কম নয়। বিশেষ করে গেল বছরে নিজের ব্যক্তিজীবন নিয়ে নানা বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি। এরপর থেকে অভিনেত্রীর মুখ থেকে প্রায়ই শোনা গেছে প্রেম-ভালোবাসা নিয়ে ভয়-ভীতির কথা।
জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন অভিনেত্রী, সেই মানুষটিই তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন; কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি করেন অহনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত, প্রেমজীবন ও প্রাক্তনকে নিয়ে অহনার কাছ থেকে উঠে আসে এমন সব কথাই।

সাক্ষাৎকারে যখন অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠে, তখন মজার ছলেই নানান উত্তর দেন অভিনেত্রী। তবে বিয়ে যে সহসাই করছেন না, তা নিয়ে অকপট ছিলেন অভিনেত্রী।

তাও বিয়ে কবে করছেন, এ প্রসঙ্গে অহনা বলেন, ‘সালমান খান মনে হয় নিজেকে। আর আমার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই চিন্তা বেশি। আমি বলেছি, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি। আরেকটু বুড়া হইতে দেন।’
অভিনেত্রী বলেন, ‘আমার এখন বিয়ে করার মতো মন নেই, তাই বিয়ে করছি না।’ কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘বিয়ের ওপরে আমার একটা ভয় কাজ করে, একটা ট্রমা কাজ করে। আমি যেই মানুষটাকে ভালোবাসছি, ওই মানুষটার সঙ্গেই যদি থাকতে না পারি, তাহলে আমি বিয়ের নাম দিয়ে আরেকটা মানুষের সঙ্গে থাকতে পারব-এটাই কে জানে। শুধুমাত্র বাচ্চা নেওয়াটার জন্যই বিয়েটা করা।’

সবশেষ অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ে না করাটাতেই পক্ষপাতি। বাকিটা আমি এখনও জানি না। মানে বিয়ে, প্রেম, ভালোবাসা- সবকিছু থেকে মন উঠে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page