শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (২৫) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে। মৃত তামান্না উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রওশন মাতব্বরের স্ত্রী।

রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হলে প্রসবের ১৫ দিন বাকি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তারাহুরো করে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। পরে রক্ত সংগ্রহ না করেই ডা. পার্থ সমদ্দার ও ডা.মুনতাহা মারিয়াম মিতু সিজার করে কন্যা সন্তানের জন্ম দেয়। এ সময় তামান্নার অতিরিক্ত রক্ত ক্ষরন হলে তারা তাকে বরিশালে রেফার করেন। তাৎক্ষণিক রোগীর স্বজনরা তাকে নিয়ে রওনা করার কিছু সময় পর ক্লিনিক থেকে ফোনে আমতলী হাসপাতালে চেকআপ করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে রোগীকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রোগীর স্বজনদের দাবি, রোগীকে মৃত দেখেই তারা ক্লিনিক থেকে দ্রুত বের করে দিয়ে পালিয়েছেন।
মৃতের স্বজন মো. মাসুম বিল্লাহ বলেন, ক্লিনিকের দালালেরা তামান্নাকে এখানে নিয়ে আসে। তাদের ভুল চিকিৎসার কারণে তামান্না মৃত্যুবরণ করে। এখানে চিকিৎসকরা কসাইয়ের মতো রোগীদের সঙ্গে ব্যবহার করে। এই ডাক্তারের বিচার চাই।

মৃতের স্বামী রওশন মাতব্বর বলেন, ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আমার স্ত্রী এখানে মারা গেছে। এরপর আমাদের চিকিৎসার জন্য বরিশাল পাঠায়।
এ বিষয়ে ডা. পার্থ সমাদ্দার ও ডা. মুনতাহা মারিয়াম মিতুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে রিসিভ করেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. জেএইচ খান লেলীন বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে চিকিৎসকদের কোনো ভুল আছে কিনা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page