শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

‘শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে’

বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রা ও দর্শকপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘বরবাদ’ এর সাফল্যে। সব শ্রেণির দর্শক এই সিনেমাকে স্বাগত জানিয়েছেন, যা বাংলাদেশি সিনেমার বাজারকে প্রসারিত করার পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে বাংলা চলচ্চিত্রের জয়গান।

সম্প্রতি শাকিব খান এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, ‘বরবাদ’ শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও সাড়া জাগিয়েছে। ইতালির রোম, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে।
তিনি বলেন, ‘আমি যখন দেখলাম রোমের একটি সিনেমা হলে বাংলাদেশি দর্শকদের উচ্ছ্বাস, তখন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা যেমন হাজারকোটি টাকার মাইলফলক ছুঁয়েছে, আমরাও একদিন সেখানে পৌঁছাব।’

নর্থ আমেরিকায় তার প্রযোজনা প্রতিষ্ঠান SK Films এর মাধ্যমে চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যেখানে হলিউডের ব্লকবাস্টার সিনেমার পরও ‘বরবাদ’-এর শো সোল্ড আউট হচ্ছে। এমনকি, দর্শকের চাহিদা দেখে হল কর্তৃপক্ষ অতিরিক্ত শো বাড়িয়েছে।

শাকিব খানের জন্য চলচ্চিত্র শুধু পেশা নয়, নেশা। তিনি বলেন, ‘আমার শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। আমি চাই বাংলা সিনেমা বিশ্ব-দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page