শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

আসছে মাধুরী-তৃপ্তির নতুন ছবি ‘মা বোন’

বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং যুগের উঠতি সেনসেশন তৃপ্তি দিমরি ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘তুমহারি সুলু’ ছবি খ্যাত পরিচালক সুরেশ ত্রিবেণীর আগামী ছবি ‘মা বোন’-এ।
সম্পর্কের জটিলতা আর আবেগকে হাস্যরসের মোড়কে গল্প বলবেন পরিচালক সুরেশ। আগামী মে মাসে মুম্বাইয়ে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবি মুক্তি পাবে সরাসরি নেটফ্লিক্সে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘মা বোন’ ছবির কেন্দ্রে রয়েছে এক মা-মেয়ের সম্পর্ক, যাদের জটিল আবেগ আর হাসির মুহূর্ত তুলে ধরা হবে চূড়ান্ত সংবেদনশীল আর বিনোদনমূলক ভঙ্গিতে। এই চরিত্রনির্ভর গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে।

তবে কোন অভিনেত্রী সেই ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও গোপন রাখা হয়েছে। তবে এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রবি কিষণকে এবং তার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ধর্ণা দুর্গা এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন। সব মিলিয়ে দর্শকদের জন্য একেবারে চমকে দেওয়ার মতো কম্বিনেশন কাস্ট।
ছোটবেলা থেকে মাধুরীর ভক্ত তৃপ্তি আগেই জানিয়েছিলেন, মাধুরীর সঙ্গে কাজ করা তার জন্য স্বপ্নপূরণের মতো। এই ছবি সেই ইচ্ছাকে সত্যি করল। এর আগে ভুল ভুলাইয়া ৩-তে তার অভিনয় নিয়ে পরিচালক আনিস বাজমি বলেছিলেন, ‘এই ছবিতে ও যা করছে, তা দেখে সবাই চমকে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page