শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সুশান্তের মৃত্যুর পর কতটা যন্ত্রণায় দিন কাটিয়েছেন রিয়া?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একটা সময় একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে।
আদালতের রায়ে এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন। তবে একের পর এক ঝড় বয়ে গেছে রিয়ার উপর দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় সময়ের কথা তুলে ধরেছেন তার ১৬ বছরের বান্ধবী গায়িকা শিবানী দন্ডেকর।

খুব কঠিন দিনে যখন সকলে সরে গিয়েছিলেন অভিনেত্রীর পাশ থেকে, তখন সাহস দিয়েছিলেন শিবানী। এই ভয়ংকর কঠিন সময়টা একেবারেই অন্য ভাবে কাটিয়েছিলেন রিয়া।
সাক্ষাৎকারে শিবানী বলেন, ‘এটা এমন একটা সময় ছিল যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি। একইসঙ্গে অত্যন্ত যন্ত্রণায় দিন কেটেছে। তবে ও খুব সুন্দর ভাবে বিষয়টা সামলেছিল। জানি না কীভাবে এটাকে ভাষায় প্রকাশ করব।’
সুশান্তের মৃত্যুর পর একদিকে যেমন কাঠগড়ায় তোলা হয়েছিল তাকে। তেমনই নানা কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি ইন্ডাস্ট্রিতেও তাকে দেখা যায়নি দীর্ঘদিন। গায়িকার কথায়, ‘রিয়া খুব শক্ত মনের মেয়ে। তবে এই ঘটনা তাকে আরও বেশি শক্ত করেছে। রিয়ার মতো কাউকে কখনও যেন এত কষ্ট সহ্য করতে না হয়।’

শিবানীর প্রশংসায় পঞ্চমুখ রিয়া বলেছিলেন, ‘সবচেয়ে কঠিন সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় না তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারবে। ও আমাকে সত্যিকারের বন্ধুত্বের অর্থ শিখিয়েছে। যখন বাবা-মায়ের বাইরেও নিঃশর্ত ভাবে কেউ ভালোবাসে, তখন তা অন্তর থেকে বলা চলে। আমি মনে করি শিবানী আমার কাছে তেমনই একজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page