শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

আলিয়ার সঙ্গে কাজ করতে চাই : ইমরান হাশমি

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পাশাপাশি চুমু মানেই উঠে আসে বলিউড অভিনেতা ইমরান হাশমির নাম। বলিউডে এক সময় তার জুটেছিল ‘সিরিয়াল কিসার’ তকমা। তবে ইমরান হাশমি সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতে পারে। কিন্তু তাই বলে, এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়।’অভিনেতার ভাষ্য, ‘যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নিত। তাই অনেকদিন ধরেই অন্য ধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।’

এর মাঝেই শোনা যাচ্ছে, ইমরান হাশমি ও আলিয়া ভাট একসঙ্গে কাজ করতে চলেছেন। সম্পর্কে চাচাতো ভাই-বোন ইমরান ও আলিয়া। ইমরানের কথায়, ‘আলিয়া খুব ভালো কাজ করছে। পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। যদি, সেরকম যথাযথ চিত্রনাট্য পাই, অবশ্যই করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page