শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ১১

রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা আহতদের মধ্যে পাঁচজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বলেন, লিফট ছিড়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে জানতে পারে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তারা সেখান থেকে চলে আসে।

এছাড়া বিষয়টি নিয়ে তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম গিয়েছিল এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা সেখানে বলে এসেছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চাইলে থানায় যেন অভিযোগ করে। তবে আহতদের নামপরিচয় জানাতে পারেননি এ কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ করে ১৩ তলা ভবন থেকে লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এসময় লিফটের ভেতর কতজন ছিল তা জানা যায়নি। তবে পাঁচজনকে আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে এবং বাকী ৬ জনকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। এ তাদের নামপরিচয় জানা যায়নি।

ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বিডিবিএল ভবনটিতে চারটি লিফট রয়েছে। তার মধ্যে দুইটা সব সময় নষ্ট থাকে। বাকি দুটার অবস্থার রুগ্ন ছিল। এরপর সেগুলো চালানো হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page