রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাফিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উদয় (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবদীর ভগীরথপুর পাকিজা কটন এন্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিন মাধবদীর উত্তরবিধানপুর গ্রামের মৃত কাদির গাজীর ছেলে। অন্যদিকে আহত উদয় একই গ্রামের জসিম মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাধবদীর ভগীরথপুর পাকিজা কটন এন্ড স্পিনিং মিলসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী রাফিনের মৃত্যু হয়। অন্যদিকে তার সাথে থাকা উদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা একজন নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page