রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

বিয়ের তিন মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত দু’জন হলেন- ১৮ বছরের রাসেল মিয়া ও ১৫ বছরের জুঁই খাতুন।

রাসেল মিয়া ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। একই গ্রামের বাসিন্দা ছিলেন জুঁই খাতুন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কের পর রাসেল ও জুঁই বিয়ে করেন। বিয়ের পর তাদের জীবন ছিল সুখী এবং কোনো ধরনের ঝামেলা ছিল না। গত সোমবার (২ জুন) দুপুরে তারা একসঙ্গে পুকুরে গোসল করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে নিজেদের ঘরে চলে যান।

তবে মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে দুজনের মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়। রাসেলের মা রাশিদা বেগম ভোরে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখতে পান, রাসেল ও জুঁই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুঁই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page