রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

সাভারে তিন সড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সাভারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদযাত্রায় মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে জোরপুর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও বাড়ইপাড়া এবং ডিইপিজেড-আশুলিয়া সড়কের বাইপাইল থেকে ইউনিক বাসস্ট্যান্ড ও জামগড়া এলাকায় যানজট দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর থেকে জোরপুর প্রায় সাড়ে ৫ কিলোমিটার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী থেকে জিরানী প্রায় ২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ডিইপিজেড-আশুলিয়া সড়কের বাইপাইল থেকে ইউনিক বাসস্ট্যান্ড ও জামগড়া এলাকায় প্রায় ২ কিলোমিটার সড়কে গাড়ির জটলা রয়েছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরের চিত্র স্বাভাবিক রয়েছে। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, পল্লীবিদ্যুৎ নবীনগরে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী সাইফুল ইসলাম বলেন, আমি নাটোর যাব। সকাল ৮টার দিকে বাসে উঠেছি। এখন আশুলিয়ার চক্রবর্তী এসে পৌঁছালাম।

পাটুরিয়াগামী সেলফি বাসের যাত্রী তননী আক্তার বলেন, গাবতলী থেকে বাসে উঠেছি। বলিয়ারপুর থেকে বাসে যানজটে বসে আছি বলে ক্ষোভের কথা জানান।
অপরদিকে সাভার পরিবহনের বাসচালক টুটুল ইসলাম বলেন, হেমায়েতপুরে যানজট রয়েছে। দীর্ঘ সময় সেখানে বসেছিলাম। এখন আবার আশুলিয়ায় এসে বসে আছি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ  বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। সাভার-আশুলিয়ার সড়কে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page