রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

টাঙ্গাইলে আগুনে পুড়ল ৫ দোকান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকান, মুদি ও একটি মুরগির খাদ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page