রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন) বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এরা হলেন— ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডলসহ ১৪ জন।

বিজিবি জানায়, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page