রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, চালু হবে আগস্টে

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তোলন ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক  বলেন, ১৩০৫ নম্বর ফেইজে কয়লা ফুরিয়ে গেছে। নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে।

খনি কর্তৃপক্ষ জানায়, ১৩০৫ নম্বর ফেইজ থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন শুরু হয়। এখন পর্যন্ত সেখান থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা তোলা হয়েছে। নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
তবে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলে জানায় কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক  বলেন, কোল ইয়ার্ডে এখন প্রায় ৫ লাখ টন কয়লা মজুত আছে। এই কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব। বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেইজ তৈরি করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। আশা করছি, আগস্টের শুরুতে আবার উত্তোলন শুরু করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page