রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে তিনি মারা যান।
অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন।
হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page