রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কক্সবাজার সমুদ্রে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাদমান রহমান সাবাব  নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদমান রহমান সাবাব ঢাকার মিরপুরের পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের পাঁচ শিক্ষার্থী মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে দুজন বাঁধের ওপর বসেছিলেন। আর তিনজন বাঁধের নিচে নেমে গোসল করছিলেন। এ সময় সমুদ্রের উঁচু ঢেউয়ের সাথে তিনজন ভেসে যান। পরে অন্যান্য পর্যটকরা সাঁতার কেটে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করেন। তবে অরিত্র হাসান ও আসিফ আহমেদ এখনও নিখোঁজ রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ আরও জানান, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বেশ উত্তাল ছিল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page