রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনায় তীব্র স্রোত থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে, পদ্মা ও যমুনা নদীতে বাতাসের কারণে তীব্র স্রোতে নদী উত্তাল থাকার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, নদীতে ঢেউ ও প্রবল স্রোতের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page