শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ভারী বৃষ্টিতে ডুবলো সড়ক, সাজেকে আটকা কয়েকশ পর্যটক

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন শহর সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েক শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের আপাতত সড়কে পানি না সরা পর্যন্ত অবস্থান করতে হচ্ছে সাজেকেই।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়াও আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার ঢাকা পোস্টকে বলেন, গতকাল মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে। আজ নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য সাজেক হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page