বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডা.জাকির নায়েক সম্প্রতি শিরোনামে এসেছেন অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করে। খ্যাতিমান এই ইসলামিক চিন্তাবিদ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নুসা পেনিদার টার্টল বিচে ৪৩০ ফুট (প্রায় ১৩০ মিটার বা ৪৫ তলা ভবনের সমান উচ্চতা) উপর থেকে বাঞ্জি জাম্প করেছেন। পুরো জাম্পটি ভিডিও করে নায়েক নিজেই তা অনুসারীদের সঙ্গে শেয়ার করেন।
স্যোশাল মিডিয়ায় করা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘নিরাপত্তার সকল নিয়ম মেনে পেশাদারদের তত্ত্বাবধানে জাম্পটি সম্পন্ন করা হয়েছে।’তবে এটিই তার প্রথম বাঞ্জি জাম্প নয়। এর আগেও তিনি গত কয়েক মাস আগে পূর্ব আফ্রিকার উগান্ডার জিনজা শহরে ১৬৫ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প করেন এবং সেই ভিডিওটিও প্রকাশ করেন।
এদিকে অ্যাডভেঞ্চারের পাশাপাশি তিনি সম্প্রতি ইসলামিক লেকচারের জন্য পাকিস্তান সফর করেন। গত বছরের সেপ্টেম্বরে ৩০ বছর পর পাকিস্তান সফরকালে করাচি, ইসলামাবাদ ও লাহোরে এক মাসব্যাপী লেকচার ট্যুর করেন। ১৯৯২ সালে তার প্রথম পাকিস্তান সফরে লাহোরে ডা. ইসরার আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।