শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

ইধিকা পাল— ওপার বাংলার টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। কখনও বাংলাদেশের ‘প্রিয়তমা’, কখনও কলকাতার ‘খাদান কিশোরী’— দু’পাড়ের দর্শকের মন জয় করেছেন তিনি। তাই টলিউডে ইতিমধ্যেই কানাঘুষো উঠেছে, ইধিকাই নাকি বর্তমান সময়ের ‘লাকি চার্ম’!
এবার তাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলার শেয়ার করে দেব ইধিকাকে সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ হিসেবে।

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপ’ ট্রেলার শেয়ার করে দেব তার সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান। আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন— ‘বাংলার ক্রাশ’।
দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইধিকা। টলিউড সুপারস্টারের এমন মন্তব্যকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি।
প্রসঙ্গত, দেব-ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয়। ‘খাদান’ ছবির পর থেকেই তাঁদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা। মাঝেমধ্যে শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ থেকে নাকি বাদ পড়েছেন ইধিকা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন-দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনিই। এরই মধ্যে ‘রঘু ডাকাত’ ছবির টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন ইধিকা।

অন্যদিকে, ‘বহুরূপ’ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী। এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস দিকের আড়ালে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনিতে। সাতটি ভিন্ন লুকে দেখা যাবে তাকে। আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল।
সিনেমার ট্রেলার দেখে দেবের মন্তব্য, “দারুণ লাগল।” আর সেই মন্তব্যেই ইধিকার জন্য ফুটে উঠেছে বিশেষ সার্টিফিকেট— ‘বাংলার ক্রাশ’!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page