মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে চার বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে।
উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার হতে শুক্রবার পর্যন্ত ওই চার জনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ওই ৪ জনের জানাজা শেষে তাদের পৃথক পৃথক স্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত ব্যক্তিরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী, ইব্রাহিম মুন্সী , রহমত উল্লাহ বেপারী ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- রহমতুল্লাহ , আল আমিন সরকার ও সিজান বেপারি ।
এসব তথ্য নিশ্চিত করে কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।