শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে ডুবে যায়। এতে ৫ জন নিহত হয়েছেন।
শনিবার  দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। দুপুর ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন, মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন। তারা চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর খাল থেকে বাসটি ওঠানো হয়। ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, বাস খালে ডুবে ৫ জন নিহত হয়েছেন। কেউ নিখোঁজ রয়েছে কি না সেজন্য ডুবুরিদল কাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page