শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

টাকার লোভ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ এ স্কুল ছাত্রীকে ধর্ষণ

আহসান হাবীব শেখ, (সুন্দরগঞ্জ প্রতিনিধি) :

গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম আজাদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

‎এ ঘটনায় অভিযুক্তরা হলেন- দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (২০), একই গ্রামের আনারুলের ছেলে সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।

জানা গেছে, ভুক্তভোগী নিজ বাড়ির একটি কক্ষে ঘুমাতে যায়। রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার সজীব মিয়া ওই কক্ষের জানালায় এসে ডাকতে থাকেন। এ সময় ৫ হাজার টাকার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে বাইরে আসতে বলেন। পরে সজীব ভুক্তভোগীকে জোরপূর্বক একটি বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে সোহেল রানা, মো. নাহিদ মিয়াসহ তিনজনে মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

এরপর দুজন চলে যায় এবং ভুক্তভোগীকে সজীব মিয়া তার বাড়িতে নিয়ে যায়। সেখানে শুক্রবার দিনভর আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিকেলের দিকে ভুক্তভোগীকে উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page