শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে: মৎস্য উপদেষ্টা

মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশের মানুষ ভারতের আগে ইলিশ খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের অনুরোধের পর এবার দেশটিতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “এর আগেও একই কথা বলেছিলাম।
তবে প্রতিবেশী দেশ হিসেবে কিছু ইলিশ পাঠাতে হয়েছে। যদিও এবার চাহিদার তুলনায় কম রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে। ”
অবৈধ রিং জাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযান কেবল জেলেদের বিরুদ্ধে নয়, বরং উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page