শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

মৃত্যুপুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, বাসচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এই মহাসড়কে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মহাসড়কে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখি মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এর আগে, গত সোমবার চন্দনাইশে বাস সিএনজি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page