আহসান হাবীব শেখ, গাইবান্ধার( সুন্দরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গাইবান্ধা-১ আসনের এমপি পদপ্রার্থী মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ,ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, জেলা অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, এবং জেলা অফিস সম্পাদক ফাহিম মন্ডল।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশপ্রেম, আদর্শিক চেতনা ও কর্মীবান্ধব পরিবেশে গড়ে উঠা যুব সমাজই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারা ইসলামী আন্দোলনের অগ্রভাগে থেকে সমাজ পরিবর্তনের শপথ নেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।