শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা থেকে পানি ফেলা নিয়ে গোলাপ মিয়ার মেয়ে জামাইয়ের সঙ্গে আকবর মিয়ার ছোট ভাইয়ের কথা-কাটাকাটি হয়। এই সামান্য বিষয় নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে ১৬ জন টেটার আঘাতে আহত হন।
আহতরা হলেন- নাছির মিয়া, সাবু মিয়া, সেন্টু, কামাল মিয়া, রাবিয়া, ছামিয়া বেগম, হোছনা বেগম, কাশেম, আলী আকবর, মিজান, করমুছ মিয়া, সরলা বেগম, শাহবাজ, এরশাদ, রুবেল এবং আশিক মিয়া।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রামের পরিবেশ স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page