শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

বাজিতপুরে চাঁদা না দেওয়ায় বৃদ্ধ জেলেকে মারপিট এর অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে এক বৃদ্ধ জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের ঘোড়াদ্বারা গ্রামের নিখিল চন্দ্র দাস বাদী হয়ে বড়ইচরার আশ্রব আলীসহ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, জাল দিয়ে কাইমেরবালী চরে উন্মুক্ত জায়গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে স্থানীয় জেলেরা। ঘটনার দিন নৌকা নিয়ে মাছ ধরতে গেলে অভিযুক্তরা টাকা না দিলে উন্মুক্ত জায়গায় বর্ষার মাছ ধরতে দিবে না বলে হুমকি প্রদান করে।

উন্মুক্ত জায়গায় বর্ষার পানিতে মাছ ধরলে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা চাওয়ারও অভিযোগ করে সংক্যালঘু পরিবার।
টাকা না দিলে জাল ও নৌকা নিয়া যাওয়ার হুমকি প্রদান এর অভিযোগ উটেছে বলিয়াদী ইউনিয়ন কৃষক দল সাংগঠনিক সম্পাদক আশ্রব আলীর বিরুদ্ধে।

১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে জাল দিয়ে কাইমেরবালী চরে উন্মুক্ত জায়গায় বর্ষার পানিতে মাছ ধরারত অবস্থায় অভিযুক্তরা একটি ইঞ্জিন চালিত জলযান দিয়ে এসে মাছ ধরতে বাধা প্রদান করে। ৫০০ টাকা চাঁদা দিতে অস্বীকার করায়
মারধর করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত আশ্রব আলীকে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক কল দিয়েও বক্তব্য নেওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page