শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

মেঝেতে পড়ে ছিল দুই সন্তানের মরদেহ, খাটের ওপর মায়ের

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার  দুপুর আড়াইটার দিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার মালয়েশিয়া প্রবাসী শাহীনের স্ত্রী শেখা আক্তার , ছেলে আলভী  ও মেয়ে সাইফা ।

ওসি এসএম আমান উল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাড়ির মালিক ও স্থানীয়দের সহায়তায় ওই বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। ঘরের মেঝেতে ছেলে-মেয়ের ও খাটের ওপর মায়ের মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সোমবার রাতের কোনো এক সময়ে ওই নারী নিজে তার দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ঘটনাস্থলে বিষের বোতলও পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটতে পারে। নিহতের স্বামী মালয়েশিয়াতে থাকেন। ওই বাসায় ওই নারী দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page