শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ঠাকুরগাঁওয়ে ফসলি জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

প্রখর রোদে ফসলের মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে উমের আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামে এ ঘটনা। মৃত উমের আলী ওই এলাকার মরহুম পরব আলীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ীর পাশে দুই শতক জমিতে আলু লাগানোর জন্য কোদাল দিয়ে জমি তৈরির কাজ করিছলেন বৃদ্ধ উমের আলী। হটাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড রোদ পড়ছে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া রৌদ্রে মাঠে কাজ করতে হলে মাথার উপর ছাতা রাখতে হবে। সাথে ঠান্ডা পানি এবং স্যালাইন রাখার পরামর্শ দেন তিনি। এছাড়াও শরীর সহ্য করতে না পারলে শেষ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজ করার পরামর্শও দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page