শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান

দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। গতকাল সাপ্তাহিক ছুটিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় জমান সৈকতে। এদিকে ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের বারবার সতর্ক করেন লাইফ গার্ড কর্মীরা। চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা জিসান জানান, কক্সবাজারের সৌন্দর্য সবসময়ই মন কাড়ে। তবে আজকের অভিজ্ঞতা আলাদা। কখনো রোদে ঝলমলে সৈকত, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজে ওঠা সমুদ্র এ এক অনন্য অনুভূতি। এদিকে কক্সবাজারসহ দেশের ৪ সমুদ্র বন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানিয়েছেন, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার অদূরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। সৈকতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

লাইফগার্ডও পর্যটকদের নিরাপদে সমুদ্রে নামতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন।

সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গণি জানান, সমুদ্রসৈকতে বর্ষাকালে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সমুদ্রও উত্তাল রয়েছে। তাই পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page