শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

দুর্গাপূজায় ৭ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকবে। তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।
ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ভারতের ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিন বন্দর কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গাপূজার কারণে ৭ দিন কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর থেকে যথারীতি আবার আমদানি-রপ্তানি শুরু হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই ছুটির কারণে কিছুটা অসুবিধা হলেও উৎসব উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যের নিদর্শন হিসেবেই তারা বিষয়টি মেনে নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page