শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কলকাতার বাজারে ‘ফ্লপ শো’ বাংলাদেশি পদ্মার ইলিশ

চলতি মৌসুমে বাংলাদেশি ইলিশ নিয়ে পশ্চিমবঙ্গে যে উচ্ছ্বাস ছিল তা আপাতত ম্লান। বাজারে বাংলাদেশি ইলিশের তেমন জোগান নেই, থাকলেও চাহিদা কম। এর মূল কারণ অত্যধিক দাম। চড়া দামের কারণে ভোজনরসিকদের নাভিশ্বাস। এমনকি পাইকারি বাজার থেকে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরাও। ফলে আমদানিকারকরা পড়েছেন দ্বিধায়! খোঁজ নিয়ে জানা যায়, ১৮ সেপ্টেম্বর হাওড়ার পাইকারি মাছের বাজারে প্রবেশ করে বাংলাদেশি ইলিশ।

পরদিন বাজারে তুললেও সাড়া মেলেনি ক্রেতাদের। তারা কিনছেন কম দামের গুজরাটের ইলিশ। কলকাতার বাজারগুলোতে ডায়মন্ড হারবার, গুজরাট ও মিয়ানমারের ইলিশের দাম তুলনামূলকভাবে কম। পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৭০০ রুপিতে। অন্যদিকে ১ কেজির বেশি ওজনের বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে ২০০০-২৫০০ রুপিতে। হাওড়ার কদমতলা বাজারের এক ব্যবসায়ী জানান, বাংলাদেশি ইলিশের দাম বেশি। ক্রেতারা কিনতে চান না। তাই গুজরাটি বা অন্য ইলিশ কিনে ফিরে যান।

পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ৪০০ থেকে ৫০০ টন ইলিশ আনার আশা ছিল কিন্তু এনেছি ৮০ টনেরও কম। পাইকারি বাজারে প্রতি কেজি ১৯০০-২০০০ রুপিতে এবং খুচরা বাজারে ২২০০-২৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। দাম বেশি থাকার কারণে চাহিদা একেবারেই তলানিতে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page