শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

আমরা ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা তো অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি, নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়, আমরা শিল্পখাতে যে চাকরি হারানো গিয়েছে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে তার ওপরে বিস্তারিত কাজ করেছি এবং কীভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর বণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপে পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেওয়ার বিষয় না, অন্য দলেরও দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু চায় আমরা যেখানে ঐক্যমত হয়েছি, তার বাইরেও কেউ যদি কিছু চায় তার অধিকার আছে। সেটা করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যানডেন্ট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন, বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যাদের জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং তাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page