আহসান হাবীব শেখ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন এর পূর্ব ঝিনিয়ায় লিচু মিয়ার ছেলে মমিন মিয়া আজ বিকাল ৫ টার সময় বাড়ি থেকে তার ফুফাতো ভাই সহ রংপুর এ যাওয়ার পথে একটি বাস এর সাথে সংঘর্ষ হয় তারপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল এ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোণনা দেয়। এবং তার ফুফাতো ভাইকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল এ ভর্তি করানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই বাস এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনায় মৃত্যুবরণ করা মমিন এর পরিবার এর মাঝে শোকের ছাঁয়ায় নেমে এসেছে।